সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট 

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দেশব্যাপী হাম-রুবেলার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জরুরি এমআর (মিজলস-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে মানিকগঞ্জে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিনিধি ডা. ইশিতা ফারহানা হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, টিকাদান কার্যক্রমের উদ্দেশ্য, লক্ষ্যভিত্তিক শিশুদের তালিকা, সময়সূচি, কেন্দ্র নির্ধারণ, টিকার কার্যকারিতা ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় মানিকগঞ্জের সাতটি উপজেলা ও একটি পৌরসভায় মোট ১ লাখ ৪৪ হাজার ৮২৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেও শিশুদের নিবন্ধন করা যাবে। নিবন্ধিত শিশুদের জন্য নির্ধারিত ৮টি টিকাদান কেন্দ্রে ১১ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

ডা. ইশিতা ফারহানা বলেন, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হাম রোগে আক্রান্তের হার বেশি, যা মোট আক্রান্তের প্রায় ৩৩ শতাংশ। তাই এ বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান করা হবে।
সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, পুরো জেলায় টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাইক্রোপ্ল্যান প্রস্তুত করা হয়েছে। কর্মসূচি সফল করতে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

হাম-রুবেলার টিকার কোন পার্শ প্রতিক্রিয়া নেই জানিয়ে তিনি সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইমাম ও ধর্মীয় নেতা, শিক্ষকসহ সচেতন নাগরিকদের এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার অধিকাংশ শিশুকে হাম ও রুবেলা রোগের ঝুঁকি থেকে সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর