শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া রিকশাচালক মো. জুসন হত্যাকাণ্ডের মূল আসামী মো. জুলহাস হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জুসন সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে গ্রামবাসীরা বার্থা গ্রামের রাস্তার পাশের একটি ঝোপের নিচে জুসনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার একটি এলাকা থেকে মূল আসামী জুলহাস হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি দেড়গ্রাম এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলহাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ৬ এপ্রিল রাতে বিকাশে টাকা ভরার কথা বলে জুসনের রিকশা ভাড়া করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সে। একপর্যায়ে ভাড়া নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জুসন ভাড়া বাবদ ৮০০ টাকা দাবি করলে জুলহাস ২০০ টাকা দিতে চায়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে জুসন তাকে রিকশা থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়।
পরবর্তীতে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে আবারও জুসনকে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে জুলহাস। পরে বার্থা এলাকায় নিয়ে ইট দিয়ে মাথায় একাধিক আঘাত করে তাকে হত্যা করে এবং মরদেহ পাশের একটি ঝোপে লুকিয়ে রাখে।
গ্রেফতারের পর জুলহাসকে ঘটনাস্থলে নিয়ে গেলে সে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয় বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “রিকশাচালক জুসন হত্যা মামলার মূল আসামী জুলহাসকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”


এই বিভাগের আরো খবর