চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ঘোনাপাড়ায় অবস্থিত ইকরা ইসলামী পাঠাগারের নতুন অফিস উদ্বোধন করেন সাতকানিয়া – লোহাগাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী
১৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে উক্ত অফিস উদ্বোধন করেন এই সময় পাঠাগারের সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে শাহজাহান চৌধুরী এমপিকে সংবর্ধনা প্রদান।
এই সময় শাহজাহান চৌধুরী বলেন,একটি সভ্য সমাজ গঠনে একটি পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আদর্শ পরিবার গঠনে কিশোর গ্যাং, মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে উপস্থিত সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য খাল ভাঙন ও রাস্তাঘাট পরিদর্শন, কবরস্থানের দেওয়াল নির্মাণ ও এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসা পরিদর্শন ও প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।
পাঠাগার সভাপতি মাস্টার নেজামুল ওয়াহিদের সভাপতিত্বে ও মাস্টার একরামুল হকের সঞ্চালনায় পাঠাগারে বক্তব্য প্রদান করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি যুব সমাজের প্রতি পাঠাগারের গুরুত্ব তুলে ধরে বলেন, ” সমাজের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে আমাদের প্রত্যেককেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে; এবং ইকরা ইসলামী পাঠাগার একটি প্লাটফর্ম হিসেবে অগ্রণী ভূমিকা রাখবে বলেই বিশ্বাস রাখি।”
এসময় আরো উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার মোবারক আলী, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আশরাফুল কবির, পাঠাগারের দাতা সদস্য জনাব হামিদ হোসেন, যুব নেতা আমীর হোসেন, তাফসীর উদ্দিন, আরিফ উল্লাহ, সাবেক ইউপি সদস্য জনাব ইউসুফ, হাজী আলতাফ মিয়া, হাজূ নুরুল হক, আলহাজ্ব আজিজুল হক, নুরুল ইসলাম, জানে আলম, গণি সওদাগর, ফরিদ উদ্দিন, নুরুল কবির, আব্দুল কুদ্দুস, নুরুল ইসলাম নুরু, জনাব ফজলে কবীর, মিসবাহ উদ্দিন, তাইসির, মাহতাব, সাকিব মাহমুদ প্রমুখ।