সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট 

পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় চলাচলের রাস্তায় মাটি তুলে বাঁধ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ঘের মালিকের বিরুদ্ধে।

ফলে অতিরিক্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া ও কাঁটাবুনিয়া মৌজায় বদ্ধ চাঁদখালী নদীর পূর্ব পাশে রাস্তা। এ রাস্তাটি গজালিয়া চর মসজিদের পাশ থেকে দক্ষিণ অভিমুখে রাস্তাটি সরকার ইটের রাস্তা তৈরি করে। যার দক্ষিণ মাথা গজালিয়া ক্লাব রাস্তার সাথে মিশেছে। দক্ষিণ মাথার কিছু রাস্তা ইটের সলিং না থাকার সুযোগে পার্শবর্তী ঘের মালিক আব্দুর রব চলাচলের রাস্তায় মাটি তুলে বাঁধ নির্মাণ করেছেন। ফলে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় মফিজুল বিশ্বাস জানান, এ রাস্তটি মুজিবর মেম্বরের সময় সর্বশেষ মাটি দিয়ে বাধা হয়। যার আড়ে ছিলো ১২ ফুট। পার্শবর্তী ঘের মালিক আব্দুর রব সরদার দীর্ঘদিন মৎস ঘের করছে। ঘেরের পানিতে প্রতি বছর বাঁধটি ভাঙছে। বর্তমানে ১২ ফুটের রাস্তাটি ৬ ফুটে এসে দাড়িয়েছে। ঘের মালিকের কারনে রাস্তা নষ্ট হচ্ছে।
স্থানীয় রাসেল সরদার জানান, আমরা রাস্তাটি দিয়ে ভ্যান নিয়ে যাতয়াত করতাম কিন্তু রব সরদার সরু রাস্তার এক পাশ দিয়ে মাটির বাঁধ দিয়েছে। ফলে চলাচলের যেমন সমস্যা হচ্ছে তেমনি ভ্যান সাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে।

অভিযুক্ত রব সরদার জানান, প্রতিবছর বৃষ্টির সময় ঘের ডুবে মাছ বের হয়ে যায়। সেজন্য আমি রাস্তার এক পাশ দিয়ে বাঁধ দিয়েছি। কারো চলাচলের সমস্যা হলে তারাও রাস্তার অপর পাশ দিয়ে মাটি তুলে বাঁধ দিয়ে চলাচল করুক। চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার বলেন, রব সরদার রাস্তায় মাটি দিয়ে যান চলাচলের সমস্যা করছে। বিষয়টি আমি শুনে তাকে মাটি অপসরনের জন্য বলেছিলাম কিন্তুু তিনি শোনেননি। আমি অতিদ্রুত রাস্তাটি যান চলাচলের উপযুক্ত করার ব্যবস্থা করবো।


এই বিভাগের আরো খবর