মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত

মনির হোসেন, নবীনগরের (ব্রাহ্মণবাড়িয়া)
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষতা ও মানসিক বিকাশে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার (২০তম সেশন) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এ সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী তরুণ-তরুণীরা।

‎জামাল পান্নার সঞ্চালনায় শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়—নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী ও বাস্তবমুখী করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

‎আয়োজক সূত্র জানায়, তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সার্বজনীন গ্রুপ নিয়মিত এ ধরনের সেমিনার আয়োজন করে আসছে। এবারের সেমিনারেও ছিল মোটিভেশনাল আলোচনা, মাইন্ডসেট উন্নয়ন এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে কার্যকর উপস্থাপনা। বাস্তব জীবনে এসব দক্ষতা প্রয়োগের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

‎সেমিনারের একটি আকর্ষণীয় অংশ ছিল হাতে-কলমে ব্লক বাটিক প্রিন্ট প্রদর্শনী। প্রশিক্ষক রুমা আক্তার এক রঙের কাপড়ে নান্দনিক ডিজাইন তৈরি করে দেখান, যা প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার, সাংবাদিক আনোয়ার বিন খলিল ও শিউলী আক্তারসহ অনেকে।

‎সেমিনারে বিশেষভাবে আলোচনায় আসে নরসিংহপুর গ্রামের এক তরুণ—শুভ। পড়াশোনায় অষ্টম শ্রেণীর গণ্ডি পেরোতে না পারলেও নিজ প্রচেষ্টায় তিনি তৈরি করেছেন দুটি মোবাইল অ্যাপ, যা ইতোমধ্যে সারা দেশে সাড়া ফেলেছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে শুভ জানান, করোনাকালে মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়লেও সেই সময়টাকেই কাজে লাগিয়ে প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হয় তার।

‎তিনি জানান, তার তৈরি “তরুণ হিরো (Porn Blocker Torun Hero)” অ্যাপটি প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে, যা পর্নোগ্রাফি প্রতিরোধ ও মোবাইল আসক্তি কমাতে সহায়ক হিসেবে কাজ করবে। পাশাপাশি “Kids Launcher” নামে আরেকটি অ্যাপ তৈরির কাজ চলছে, যা শিশুদের নিরাপদ ও নিয়ন্ত্রিত মোবাইল ব্যবহারে সহায়তা করবে।

‎সেমিনারের শেষ পর্বে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং বাস্তবমুখী। তারা ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

‎সমাপনী বক্তব্যে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা জানান, আগামী সপ্তাহে এই সেশনের সমাপনী আয়োজন করা হবে। ওইদিন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা ও সনদ প্রদান করা হবে।


এই বিভাগের আরো খবর