মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী পুলিশি হেফাজতে সিরাজগঞ্জের নদীর পাশ থেকে মরদেহ উদ্ধার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত -জরুরি ভিত্তিতে জ্বালানি তেল কিনবে সরকার আমতলীতে ১২ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল সার ও বীজ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসো. ময়মনসিংহের সভাপতি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক চন্দন পাঁচ পলিশ সুপারকে বদলী এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতা ও দায়েরকৃত মামলা তুলে না নেওয়ায় এক কৃষকের প্রায় ৬০ শতাংশ জমির বোরো ধান কেটে লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের বিল ভাদেরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মহির উদ্দিন (৫৫) বাদী হয়ে ৫ জন নামীয় এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিল ভাদেরা গ্রামের মৃত ইসমাহিল হোসেনের পুত্র মোঃ মহির উদ্দিনের সাথে তার সহোদর ভাই ও আত্মীয়-স্বজনদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মার্চ মাসে আসামিরা মহির উদ্দিনের স্ত্রী ও কন্যাকে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি থানায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ-০৬/০৩/২০২৬) দায়ের করেন। ওই মামলায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য মহির উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।

ভুক্তভোগী মহির উদ্দিন জানান, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদী উবাইদুল্লাহ (৩৫), আকিব মিয়া (২৫), বাইজিদ মিয়া (২৮), হেলাল উদ্দিন (৬৫) ও মারুফ মিয়াসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার মালিকানাধীন ৬০ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক জমির পাকা বোরো ধান কাটা শুরু করে। খবর পেয়ে মহির উদ্দিন ৯৯৯ কল দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে গ্রামের সালেম উদ্দিন, আব্দুল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে ভুক্তভোগী কৃষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অপরদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,

ধান লুটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই বিভাগের আরো খবর