সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে দু’দিনব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সামসুদ্দিন টাওয়ার হলরুমে ২২ ও ২৩ এপ্রিল দুইদিন ব্যাপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার এবং নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা. মাহফুজা নাজনীন।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ কৌশল, অধিকার বিষয়ে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 


এই বিভাগের আরো খবর