ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা খানম।
আজ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।