মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ পলিশ সুপারকে বদলী এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি

বিজনেস রিপোর্টার
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান।

গতকাল সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-১ এলাকার ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তারিকুজ্জামান বলেন, “ইভেন্ট ম্যানেজমেন্ট এখন আর কেবল সাজসজ্জা বা খাবার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা তৈরি করছে।” তিনি জানান, সংগঠনটির প্রধান লক্ষ্য তিনটি—নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন এবং এই পেশার টেকসই ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই খাতে টিকে থাকতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কেবলমাত্র দক্ষতার মাধ্যমেই একজন পেশাজীবী সফলতা অর্জন করতে পারেন।”
সংবাদ সম্মেলনের বিষয়টি পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান সংগঠনের প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন আপন।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের উদ্যোগে ‘ফ্রম প্যাশন টু প্রফেশন’ শিরোনামে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এর লক্ষ্য হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষ জনশক্তি তৈরি করা।
আয়োজকরা জানান, ‘প্রফেশনাল ওয়েডিং ইভেন্ট প্ল্যানিং ওয়ার্কশপ: ফ্রম প্যাশন টু প্রফেশন’ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং দেশের বড় বড় বিয়ে ও কর্পোরেট ইভেন্টে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা হবে।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি রাজিয়া হক কনক, সাধারণ সম্পাদক সালফিন আনোয়ার রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোমেল
সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ মোরসালিন সানি, মহিলা বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদ এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ রায়হান রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও মেন্টর হিসেবে অংশ নেন ফাইরিন ফরিদ, রাজিয়া হক কনক, আনিকা আজম, বিতাস্তা আহমেদ, মোঃ মোরসালীন সানী, সানিলা আইনাব, নাহিয়ান ইবনাত ও আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর