শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন

কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

​ কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

“প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৫ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ‘চলমান’ কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা “কিন্নরী হল”-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​দিবসটি উপলক্ষে সকালে প্রথমে ঐতিহ্যবাহী ঢাক-ঢোল বাজিয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কিন্নরী হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
​চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ ও কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই প্রকৃতিবান্ধব জীবনযাত্রায় ফিরতে হবে। পাহাড় ও বনাঞ্চল রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর