শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

হাটহাজারীতে সাংবাদিক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে ইফতেখার উদ্দিন চৌধুরী মঞ্জু (৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের গোল আরব চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জু ওই এলাকার নুরুল আলম চৌধুরীর পুত্র।
পুলিশ জানায়, মঞ্জুর বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাস ও চাঁদাবাজি করার একাধিক অভিযোগ রয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, মঞ্জু নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপকর্ম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। এর আগেও ২০১৯ সালের ১১ জানুয়ারি ট্রাফিক পুলিশের কাছে চাঁদা দাবি করে না পেয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। ওই ঘটনায় একই বছরের ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
মঞ্জু বিভিন্ন সময় নির্দিষ্ট কোনো টিভি চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো অফিস বা বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করতো বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মঞ্জু একজন অটো-রিক্সা চালক। সে এ পেশা বাদ দিয়ে সাংবাদিকতার নামে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করে আসছিল।


এই বিভাগের আরো খবর