শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান শাহ নাসির উদ্দীন রুমন|

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়|
এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন শাহ নাসির উদ্দীন রুমন|

দীর্ঘ রাজনৈতিক পথচলায় শাহ নাসির উদ্দীন রুমন একাধিকবার মামলা, গ্রেফতার ও কারাবরণসহ নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন| তবুও দলীয় আদর্শে অবিচল থেকে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন| মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার কারণেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা|

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহ নাসির উদ্দীন রুমন বলেন, “জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি| একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিও ধন্যবাদ জানাই| বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম| দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব|”

স্বামীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শাহ নাসির উদ্দীন রুমনের সহধর্মিণী ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি বলেন, “বিগত ১৭ বছর ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে স্বামী ও সন্তানসহ পুরো পরিবার নিয়ে আমরা রাজপথে ছিলাম| দল আমার স্বামীকে যোগ্য মূল্যায়ন করেছে| আমরা দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ|”

এদিকে শাহ নাসির উদ্দীন রুমন কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের নেতাকর্মীরা|


এই বিভাগের আরো খবর