বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার

রফিকুল ইসলাম, ফুলবাড়িয়া
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:২২ অপরাহ্ন

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ও জননেতা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ আব্দুল করিম সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

করিম সরকার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম সৈয়দ আলী সরকার ছিলেন জাগদল নেতা এবং এনায়েতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

এর আগে ৩ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ আঃ করিম সরকার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় নেতাকর্মীদের কাছে তিনি করিম সরকার নামেই অধিক পরিচিত। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতি ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় সূত্রের দাবি, বিগত ১৭ বছরে ঢাকার রাজপথ থেকে শুরু করে নিজ উপজেলা ফুলবাড়ীয়ার মাঠপর্যায়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি ধারাবাহিকভাবে নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময়ে তিনি একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ এবং অসংখ্য মামলার আসামি হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত আব্দুল করিম সরকার ছাত্রজীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন। একই সঙ্গে নিজ উপজেলা ফুলবাড়ীয়াতেও দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তৃণমূল নেতাকর্মীরা জানান।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ আব্দুল করিম সরকার বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের তেমনি বড় চ্যালেঞ্জের। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির ধারায় সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজের আশা আকাঙ্খাকে ধারণ করে জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করেই আগামীর বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

করিম সরকার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ফুলবাড়ীয়াসহ দেশজুড়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

 


এই বিভাগের আরো খবর