বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু

মোফাজ্জল হোসাইন, মুক্তাগাছা (ময়মনসিংহ)
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় বৃষ্টির মাঝে নির্মাণাধীন মসজিদের কাজ তদারকি করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের অত্যন্ত করুণ মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ৪ জুন, দুপুর সোয়া একটার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহাসচর বাজার এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত খালেকুল আজাদ ওই গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে এবং স্থানীয় গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় শিক্ষক খালেকুল আজাদ বৃহস্পতিবার সকাল থেকেই পরম যতে্নে নিজ গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হলে কাজের সাথে যুক্ত অন্যান্যরা দ্রুত নিরাপদ স্থানে চলে যান, কিন্তু তিনি বৃষ্টির হাত থেকে বাঁচতে পাশের একটি আম গাছের নিচে আশ্রয় নেন। ঠিক সেই মুহূর্তেই এক প্রচণ্ড বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সায়েম তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নির্মাণ কাজ তদারকির সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে নিয়ে আসার আগেই মূলত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। একজন আদর্শ শিক্ষক, সদালাপী ও সমাজসেবী মানুষকে হারিয়ে পুরো এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া, আর গ্রামের মানুষের জন্য আল্লাহর ঘর নির্মাণ করার তাঁর সেই পবিত্র স্বপ্নটি চিরতরে অধরাই রয়ে গেল।


এই বিভাগের আরো খবর