বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১ নং সহ-সভাপতি নির্বাচিত হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি জিয়াউর রহমান জিয়া।
তিনি নতুন দায়িত্ব পাওয়ার খবরে মতলবে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে অনুমোদিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে ১ নং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি মোঃ জিয়াউর রহমান জিয়া। এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি জিয়াউর রহমান জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১ নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নব নির্বাচিত ১ নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা উপজেলার গজরা ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজুরকান্দি গ্রামের কৃতি সন্তান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, দানবীর মোঃ শাহ আলম লস্কর।
একই সাথে তিনি মতলব উত্তরের আরেক কৃতি সন্তান আশ্রাফুর রহমান বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নবনির্বাচিত ১ নং সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া কে শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর বলেন, জিয়াউর রহমান জিয়া ভাই সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নিষ্ঠা, সততা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতির বিভিন্ন পর্যায়ে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ দলের নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে। তার মতো একজন পরীক্ষিত ও ত্যাগী নেতার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া সংগঠনের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর এই অর্জন মতলবের রাজনৈতিক অঙ্গনের জন্য গর্বের বিষয়।
একই সঙ্গে এটি এলাকার তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও শাহ আলম লস্কর মনে করেন। শাহ আলম লস্কর আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে সুসংগঠিত করা এবং দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখবে।
শাহ আলম লস্কর নবনির্বাচিত সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়ার প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তিনি যেন তার মেধা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে যুবদলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এবং দলের প্রত্যাশা পূরণে সফল হন।
এছাড়াও শাহ আলম লস্কর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সভাপতি পদে জিয়াউর রহমান জিয়াকে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, দলের ত্যাগী ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার যে উদ্যোগ নিয়েছেন, তা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এরফলে রাজপথের আন্দোলন-সংগ্রামেম চাঁদপুরের মতলবের যুবদলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
সবশেষে তিনি গজরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার রাজনৈতিক জীবনের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন শাহ আলম লস্কর। তিনি আশা প্রকাশ করেন, জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে যুবদল আগামী দিনে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সাবেক ছাত্রনেতা মোঃ শাহ আলম লস্কর যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক ছাত্রনেতা মোঃ শাহ আলম লস্কর শুভেচ্ছা বার্তায় নবগঠিত কেন্দ্রীয় কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং দলের আদর্শ, গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
প্রসঙ্গত মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি জিয়াউর রহমান জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের ও যুবদলের সাবেক পদধারী নেতা। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মাঠপর্যায়ের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি নেতা-কর্মীদের কাছে সুপরিচিত।
কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে তাঁর মনোনয়নের খবরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মতলবের রাজনৈতিক অঙ্গনে জিয়াউর রহমান জিয়ার এ পদায়নকে যুব নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান জিয়া দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দল যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। যুবসমাজকে সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
জিয়াউর রহমান জিয়া তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি । এসময় তিনি তাঁর এই অর্জন চাঁদপুরের মতলবাসীর প্রতি উৎসর্গ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি জিয়াউর রহমান জিয়া ১ নং সহ-সভাপতি ও মতলব উত্তরের আরেক কৃতি সন্তান আশ্রাফুর রহমান বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।