বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার

মাহফুজ জাহিদ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে বর্তমান সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি। এসময় চীফ হুইপ আরো জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের সংসদীয় কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচ জন এবং বিরোধী দল থেকে পাঁচ জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ‍্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব‍্য রাখেন। পরে সংসদে সর্ব সম্মতক্রমে এই প্রস্তাব পাস হয়।

চীফ হুইফ নুরুল ইসলাম মনি আরো বলেন, ফ‍্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, সার আত্মসাত করছে। এতে কৃষকরা ঠিক মতো সার পাচ্ছে না। কৃষক যাতে ঠিকমতো সার পায় তার জন‍্যই এই উদ‍্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।


এই বিভাগের আরো খবর