উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল আলমের ঘোনা এলাকায় শনিবার দুপুরে জাম গাছ থেকে পড়ে আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাম গাছে ওঠার সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর ওই এলাকার নুরুল আবছারের (কালু) পুত্র।