শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার নিজ গ্রামে এ কর্মসূচির আয়োজন করেন ফুলপুরের কৃতি সন্তান, ‘সবুজ ফুলপুর’-এর স্বপ্নদ্রষ্টা এবং নেত্রকোণা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলী আহসান।
আয়োজক সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শিল্পায়নের পর থেকে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, অনিয়ন্ত্রিত নগরায়ণ এবং অতিভোগবাদী সংস্কৃতির কারণে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তন এখন আর কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমান বাস্তবতা। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই।
তারা আরও বলেন, গাছ শুধু ফুল, ফল ও কাঠের জোগান দেয় না; পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহের মাধ্যমে মানবজীবনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে।
পরিবেশবান্ধব এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা মনে করেন, ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।


এই বিভাগের আরো খবর