শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

মাহফুজ জাহিদ 
শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তৃত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত জনসচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে নিকটস্থ ডোবা-নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়।

সময়োপযোগী কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ রাজিউর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, ফরেস্টার মোঃসারজাহান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচি শেষে আবুল কাউসার আশা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।নিজেকে সুস্থ রাখতে হলে দায়িত্ব নিয়ে সবাইকে ঘর-বাড়ি থেকে শুরু করে পাড়া মহল্লা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।যেকোন রোগবালাই থেকে মুক্ত থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই বলে জানান।


এই বিভাগের আরো খবর