নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক রয়েছেন ভূমিদস্যু আব্দুল আউয়াল।
কিন্তু তার মেয়ে রোকসানা সহযোগীদের নিয়ে জোরপূর্বক জমি দখল করে দেওয়াল নির্মানের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।এ ঘটনায় থানায় জিডি করলে নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুলিশ।
আজ শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার বেজেরগাও এলাকার এ ঘটনা ঘটে। জমির মালিক আশ মাহমুদ অভিযোগ করে বলেন, বেজেরগাও এলাকায় সাড়ে ৭ শতাংশ জমির মুল মালিক মৃত: আম্বিয়া খাতুন।ভুমিহীন ও অসহায় হওয়ায় ওই জমিতে আব্দুল আউয়ালের মেয়ে রোকসানা কে আশ্রিত হিসেবে থাকতে দিয়েছিল।কিন্তু চতুর আউয়াল ও তার মেয়ে রোকসানা সহযোগীদের নিয়ে জালিয়াতির মাধ্যমে আত্নসাতের চেষ্টা করছে। এ ঘটনায় আদালতে ভুমি প্রতিরোধ আইনে সিআর নং২০৬/২৫ এবং দেওয়ানি নং ৩২/২৩ মোকদ্দমা দায়ের করেন।যা চলমান রয়েছে।
আদালতের ইস্যুকরা গ্রেফতারী পরোয়ানায় আউয়ালকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার মেয়ে রোকসানা বাদীকে নানা রকম হুমকি দেয়।পরবর্তীতে শনিবার সকালে তর্কিত জমিতে জোরপূর্বক দেওয়াল নির্মানের কাজ করতে থাকে।বাদী বাধা দিতে গেলে রোকসানা সহযোগীদের নিয়ে নানা রকম হুমকি ধামকি দেয় এবং ভয়ভীতি দেখায়।পরে বাদী থানায় ২৬৬ নং জিডি করলে পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং বিষয়টি আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য বলেন।
এ বিষয়ে জানতে চাইলে থানার এএসআই আশ্রাফুল ইসলাম বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। একইসাথে উভয় পক্ষকে আদালতের মাধ্যমে নিস্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য বিউটি বেগম জানান,আউয়াল একজন সুচতুর ভূমিদস্যু।তার বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে মৃত: নারীর জমি আত্নসাত অভিযোগ রয়েছে।
প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরীর অভিযোগে সে গ্রেফতার হয়।কিন্তু তার মেয়ে রোকসানা লোকজন নিয়ে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমিতে দেওয়াল নির্মানের চেষ্টা করে।পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।