শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল

ঝালকাঠি প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

সুশাসনের জন্য নাগরিক- সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইসমাঈল মুসাফির। এরপর দুপুর ১২টায় দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বার্ষিক পরিকল্পনা নির্ধারণ করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। এছাড়া সুজনের উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন জেলা কমিটির সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে গৃহীত বার্ষিক পরিকল্পনাগুলো জেলা ও সব পর্যায়ের কমিটি বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সুজনের ঝালকাঠি জেলা স্থগিত করা হয়। এরপর আজ নতুন জেলা কমিটি গঠন করা হলো।

 


এই বিভাগের আরো খবর