রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

আব্দুর রহমান বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া
রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা এবং সিসিটিভি রেকর্ডারসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার এক সহযোগী। ​শনিবার ০৬ জুন, ২০২৬ রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যে মিলল মাদকের আখড়া ​থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮:৫০ ঘটিকায় সদর থানার অফিসার ও ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তিবাগ এলাকার জুবলী রোডে বিশেষ অভিযান চালায়।

​অভিযান চলাকালীন চিহ্নিত মাদক কারবারি শিপা বেগমের বসত ঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক ব্যবসার আড়ালে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।​

​অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করে মাদকদ্রব্য: ২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রির নগদ ২১,৫২০/- (একুশ হাজার পাঁচশত বিশ) টাকা।

​প্রযুক্তিগত আলামত: ০১টি ‘dahua’ ব্র্যান্ডের সিসি ক্যামেরা ভিডিও রেকর্ডার (DVR) এবং ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ​অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় শিপা বেগম (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে। তিনি শফিকুল ইসলামের মেয়ে। ​তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় মামলার ২ নম্বর আসামী মোঃ জিয়ামিন (৪২) (পিতা- মোঃ সিদ্দিকুর রহমান)। আসামীদের উভয়ের বাড়িই স্থানীয় মধ্যপাড়া শান্তিবাগ এলাকায়।​

​সদর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনার পর রাত ৯:৩০ ঘটিকায় বিধি মোতাবেক উদ্ধারকৃত সকল আলামত জব্দ করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামী মোঃ জিয়ামিনকে গ্রেফতারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর