শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ

ময়মনসিংহ ব্যুরো 
শনিবার, ২ মে, ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে আরো গতিশীলতা ও দক্ষতা বাড়াতে সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তা জামিল আহমেদকে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রজ্ঞাপনে তাঁর চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে বিএমইটি’র কার্যক্রমকে আরও আধুনিক ও ফলপ্রসূ করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামিল আহমেদ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও সুনাম অর্জন করেছেন। তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার ফলে জনসেবা, উন্নয়ন ব্যবস্থাপনা ও নীতি বাস্তবায়নে তাঁর দক্ষতা সুপ্রতিষ্ঠিত।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামের কৃতী সন্তান জামিল আহমেদ একটি শিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত অ্যাডভোকেট ড. আব্দুল লতিফ ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জিপি ও পিপি ছিলেন। মাতা বেগম জেবুন নাহার ময়মনসিংহ মুসলিম গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষক। পারিবারিকভাবে সুশিক্ষা ও নৈতিকতার চর্চা তাঁর কর্মজীবনে ইতিবাচক প্রভাব রেখেছে।

নতুন মহাপরিচালক জামিল আহমেদ এর নেতৃত্বে বিএমইটি’র কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন, কর্মসংস্থানের নতুন বাজার অনুসন্ধান এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণে তিনি কার্যকর উদ্যোগ নেবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

এদিকে, তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর প্রজ্ঞা ও নেতৃত্বে দেশের জনশক্তি রপ্তানি খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।


এই বিভাগের আরো খবর