মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার

নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বসাধারণের কথা চিন্তা করে এলাকাবাসীর বিদ‍্যুতের কষ্ট লাঘবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি , বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেছিলেন।

আজ নান্দাইলবাসীর চাহিদাকে গুরুত্ব দিয়ে “৭ মেগাওয়াট” বিদ্যুৎ নান্দাইলের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যার কারণে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ এখন নান্দাইলের জন্য বরাদ্দ থাকবে। এতে করে লোড শেডিং অনেক অংশে কমে যাবে বলে আশা করা যায়। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার ভেরিফাই ফেসবুক পেইজে লিখেন আমার প্রানের নান্দাইলবাসী, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী, এই বরাদ্দ তারই জলজ‍্যন্ত প্রমান মাত্র ২ মাস অতিবাহিত হয়েছে সরকার গঠন হয়েছে এবং এই কম সময়ের মধ্যে এই বরাদ্দ নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন, তেমনি আজ আমার নান্দাইলকেও সেই আলোর অংশীদার করলেন। নান্দাইলের বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধান হওয়ায় আমাদের এলাকার সকল মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে। এই উন্নয়ন নান্দাইলবাসীর অধিকার ,আমি আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
অপরদিকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


এই বিভাগের আরো খবর