বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়নে একটি ষাঁড় গরু জবাইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর গুজব, তথ্যের ভিত্তিতে অপপ্রচারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান বলেন, ষাঁড় জবাইতে জনগণের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। এতে কোনো ব্যক্তি স্বার্থ বা অনিয়মের সুযোগ ছিল না। অথচ একটি মহল ইচ্ছাকৃতভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে গুজব ছড়িয়েছে। কারণ, ষাঁড় গরু জবাইয়ের দিন এলাকাতেই ছিলাম না। পরে এলাকায় এসে পুরো ঘটনা জানতে ও শুনতে পারি। গুজব তথ্য ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে আমি আইনানুগ ব্যবস্থা নেবো।

মূল বিষয় হলো : – ২০১১ সালে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে একটি ষাঁড় গরু ক্রয় করে এলাকায় ছেড়ে দেওয়া হয়। প্রায় ১৫ বছর ধরে ষাঁড়টি এলাকায় অবাধে বিচরণ করে। বয়স বেড়ে যাওয়ায় ষাঁড়টি দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি ইউনিয়নের শত শত বাসিন্দা যৌথ সিদ্ধান্ত নিয়ে চলতি বছরের ১৫ এপ্রিল ষাঁড়টি জবাই করে ১৫৯ টি অংশ ভাগ করে জনগণ নিয়ে যায়। টাকা উঠে ৯৩ হাজার। নামের তালিকারও লিস্ট রয়েছে। পরদিন অর্থাৎ ১৫ এপ্রিল এলাকার জনগণ বরিশাল চরমোনাই বাজার থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি নতুন ষাঁড় গরু ক্রয় করে পূর্বের ন্যায় এলাকায় অবমুক্ত করে। ষাঁড়টি শনাক্তের জন্য শরীরে “S+9” চিহ্ন দেওয়া হয়। অবশিষ্ট অর্থ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পুরো বিষয়টি বিকৃতভাবে উলটো উপস্থাপন করে জনমনে আমার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে।

এলাকার শত শত জনগণ নিজেরা সিদ্ধান্ত নিয়ে ষাঁড় গরুটি জবাই দিয়েছে। ঘটনার দিন আমি (চেয়ারম্যান) এলাকাতেই ছিলাম না। ষাঁড় জবাইয়ের ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার জনগণ আমার প্রতি আস্থা রেখেছেন এবং ইউপি সদস্য হিসেবে জনগণ ভােট দিয়ে বারবার নির্বাচিত করেছেন। এই জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড দুর্গাপুর এলাকা থেকে নিখোঁজ যে ষাঁড়ের বিষয়ে বরিশাল কাউনিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে- সেই ষাঁড়, শায়েস্তাবাদে জবাই করা ষাঁড় নয়। সরেজমিনে যে কেউ গেলে হাতেনাতে প্রমাণ মিলবে।

ষাঁড় জবাইয়ে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অবগত রয়েছেন কিনা? জানতে চাইলে চেয়ারম্যান বলেন, বিষয়টি সম্পর্কে কর্মকর্তাকে জানানোর পূর্বেই পুরো ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে গেছে ষড়্‌যন্ত্রকারীরা। কয়েকদিন অনুপস্থিত থাকার পর এলাকায় এসে ইউপি কার্যালয় থেকে সব খোঁজ খবর নেয়ার পাশাপাশি তথ্য সংগ্রহ করা হয়েছে। অবশ্যই বিষয়টি সম্পর্কে কর্মকর্তাকে অবগত করা হবে।

সংবাদ সম্মেলনে আসা ২ ব্যক্তি বলেন, ঘটনাটি যে পরিকল্পিত তার প্রমাণ দেখুন- অভিযোগের ১ নং সাক্ষী মো. আসাদুর রহমান (রাজিব) গরুর মাংসের ৩ ভাগ একা চেয়েছিল। তাকে ২ ভাগ দেওয়া হয়েছে। চাহিদামতো মাংস না পেয়ে ডিগবাজি দিয়েছে। মাংস ভাগ নেয়ার পরও সে সাক্ষী হয় কীভাবে।


এই বিভাগের আরো খবর