বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

প্রীতম দাস, সুনামগঞ্জ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরজুড়ে এখন শঙ্কা আর স্বস্তির এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তা, অন্যদিকে মেঘালয়ের পাহাড়ী ঢলের ভয় তারই মাঝে বৃহস্পতিবার এক চিলতে রোদ হাসি ফুটিয়েছে হাওরপাড়ের কৃষকদের মুখে। টানা পাঁচ দিন পর সূর্যের দেখা মেলায় ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে মেতে উঠেছেন তারা। তবে এই স্বস্তি স্থায়ী নাও হতে পারে, কারণ সামনের তিন দিনে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

​বুধবার রাত থেকে সুনামগঞ্জ ও সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কম হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রোদেলা আবহাওয়া বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, কৃষাণ-কৃষাণীরা খলায় (ধান শুকানোর চত্বর) ভেজা ধান ছড়াচ্ছেন, কেউবা ব্যস্ত খড় শুকাতে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে যে ধানগুলো ভিজে গিয়েছিল, রোদ ওঠায় সেগুলো নষ্ট হওয়া থেকে বাঁচাতে মরিয়া চেষ্টা চলছে চারদিকে।

​সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ২ লক্ষ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত জেলায় মোট ৫০.৮১৯ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে অকাল বৃষ্টি ও জলাবদ্ধতায় ইতিমধ্যে ৯ হাজার ৫৪৯ হেক্টর জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৪৭ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

​কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ​হাওর এলাকায় ১ লক্ষ ৬৫ হাজার ২৭৫ হেক্টর আবাদের বিপরীতে কাটা হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৮৪৮ হেক্টর (৬২.৮৩৩%)। ​ননহাওর এলাকায় ৫৮ হাজার ২৩৬ হেক্টর আবাদের বিপরীতে কাটা হয়েছে ৯ হাজার ৭৩৮ হেক্টর (১৬.৭২২%)।

​স্বস্তির মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বার্তা। সংস্থাটির সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানান, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি, দ্বিতীয় দিনে ভারী থেকে অতিভারী এবং তৃতীয় দিনে পুনরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

​এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, আবহাওয়া অনুকূলে থাকা মাত্রই দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নিচু এলাকার ধান ৮০ শতাংশ পেকে গেলেই তা কেটে ফেলার আহ্বান জানানো হয়েছে যাতে ঢলের পানিতে ফসলের ক্ষতি কমানো যায়।

​আগামী ৭২ ঘণ্টা সুনামগঞ্জের হাওরবাসীর জন্য অত্যন্ত সংকটময়। রোদ ও বৃষ্টির এই অসম লড়াইয়ে কৃষকেরা তাদের সারা বছরের শ্রমের ফসল কতটা ঘরে তুলতে পারবেন, তা এখন অনেকটাই নির্ভর করছে প্রকৃতির মেজাজের ওপর।


এই বিভাগের আরো খবর