বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র

মাহফুজ জাহিদ 
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় শিশু-কিশোরদের খেলাধুলা এবং এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলারএকমাত্র উন্মুক্ত স্থানটি আবারও দেওয়াল নির্মাণ করে দখলে নেওয়ার পাঁয়তারা করছে বিআইডব্লিউটিসি।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নির্দেশনা উপেক্ষা করে দেওয়ান নির্মাণে অপচেষ্টায় হতবাক এলাকার সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকার এই খালি জায়গাটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ ও মুক্ত বাতাস সেবনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সরকারের রোপন করা ৩শ’ গাছ কেটে নদীর জায়গায় দেওয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নিলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানান।

এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেন। গত মঙ্গলবার তাঁর নির্দেশে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি এলাকাবাসীর সাথে কথা বলেন এবং ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটি মাঠের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুধাবন করেন। পরিদর্শন শেষে জনস্বার্থ রক্ষায় ওই স্থানে কোনো ধরণের দেওয়াল নির্মাণ না করার জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।

সংসদ সদস্যের প্রতিনিধি দলের নির্দেশনা সত্ত্বেও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ পুনরায় দেওয়াল নির্মাণের প্রস্তুতি গ্রহণ করায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। :
স্থানীয়রা জানান, এটিই এলাকার একমাত্র খেলার মাঠ। দেওয়াল দিলে শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। এমপির প্রতিনিধি দলের বারণ সত্ত্বেও বিআইডব্লিউটিসি’র অনড় অবস্থান জনস্বার্থবিরোধী।

এলাকাবাসী সাফ জানিয়ে দিয়েছেন, তাদের প্রাণের এই খেলার মাঠ রক্ষায় তারা প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে নামবেন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, কোনো বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক স্বার্থের জন্য যেন সাধারণ মানুষের ফুসফুস হিসেবে পরিচিত এই উন্মুক্ত স্থানটি কেড়ে নেওয়া না হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার জানান,বিষয়টি সুরাহার ব্যাপারে উপজেলা সহকারী কমিশনারকে (ভুমি) দায়িত্ব দেওয়া হয়েছে,তিনি কাজ করছেন।
বিআইডব্লিউটিসি যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তবে বড় ধরণের গণআন্দোলনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল।


এই বিভাগের আরো খবর