চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়ায় আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে মাদ্রাসার কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক দানবীয়লর, শিক্ষানুরাগী আলহাজ্ব মাজাকাত হারুন (মানিক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মাসরুরুল হক নোমানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শাহাদাৎ হুসাইন।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ আহমাদ নাউম, হুমায়ুন আল কবির ও মোঃ শিরাজুল ইসলাম। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক দানবীয়লর, শিক্ষানুরাগী আলহাজ্ব মাজাকাত হারুন মানিক
শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসার কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক দানবীয়লর, শিক্ষানুরাগী আলহাজ্ব মাজাকাত হারুন মানিক বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতেও এ ধরনের সম্মেলন সহায়ক।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এসময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আলহাজ্ব মাজাকাত হারুন মানিক বিশিষ্ট ব্যবসায়ী, এক্স্রপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হাজারীবাগের মানিক অ্যান্ড সোহাগ ব্রার্দস ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী। আলহাজ্ব মাজাকাত হারুন মানিক স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, কবরস্থান, ধর্ময়ি প্রতিষ্ঠান সহ এমন কোন প্রতিষ্ঠান নাই তিনি সহযোগিতা করেননি। এজন্য মতলব উত্তরে সর্বস্তরের মানুষ তাঁকে ‘দানবীর’ হিসেবে মনে করে। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক- কর্মচারী জীবীকা নির্বাহ করছেন।
প্রসঙ্গত চাঁদপুরের মতলবের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক
বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এক্স্রপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও হাজারীবাগের মানিক অ্যান্ড সোহাগ ব্রার্দস ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী এবং পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা।
আলহাজ্ব মাজাকাত হারুন মানিক স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, কবরস্থান, ধর্ময়ি প্রতিষ্ঠান সহ এমন কোন প্রতিষ্ঠান নাই তিনি সহযোগিতা করেননি। এজন্য মতলব উত্তরে সর্বস্তরের মানুষ তাঁকে ‘দানবীর’ হিসেবে মনে করে। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক- কর্মচারী জীবীকা নির্বাহ করছেন।