সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন সুনামগঞ্জে প্রকৃতি-বিপর্যয়: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু ১৭ মে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আবুল কালাম নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি জামালপুরের ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত ময়মনসিংহ সদরে নতুন ইউএনও আরিফুল ইসলামের যোগদান জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে দেশজুড়ে কর্মসূচি

পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক

আরাফাত, আনোয়ারা (চট্টগ্রাম)
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূজা কমিটির পরিচয় ব্যবহার করে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী সাগর মিত্র—এমন অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউএনও কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। ওই সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। তাদের অভিযোগ, পূজা কমিটির ব্যানার ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তি হিসেবে সাগর মিত্রের এমন প্রকাশ্য উপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে জানা গেছে, আনোয়ারা উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ার হত্যা ও বিস্ফোরক মামলায় গত বুধবার (১৬ এপ্রিল) বিকালে পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। তবে একই সংগঠনের সাধারণ সম্পাদক সাগর মিত্র এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছেন—এ বিষয়টিও আলোচনায় এসেছে।

আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. দেলোয়ার অভিযোগ করে বলেন, “ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত শীর্ষ নেতারা এখনো আইনের আওতার বাইরে। এ অবস্থায় তাদের এমন কার্যক্রম দুঃখজনক এবং উদ্বেগজনক। তারা গোপনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর