রাজধানীর ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে রআয়োজিত বাংলাদেশ তারকা পুরস্কার-স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান রাইয়ান রাহাত। ব্যবসায়ী মনিরুল ইসলাম ও শিক্ষিকা রেহানা পারভীনের ছেলে রাইয়ান রাহাত -এর হাতে পুরস্কারটি তুলে দেন, বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী রাকা, অভিনেতা শিপন মিত্র। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির চেয়ারম্যানসহ অনেক গুনি জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনয়শিল্পী , সিনেমা নির্মাতা ও পরিচালক বৃন্দ ।
উল্লেখ্য, রাইয়ান রাহাত -এর শুরুটা ছিল একদম ছোটবেলা থেকে মূলত দ্বিতীয় শ্রেণী থেকে । সে নিয়মিত উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পর্যন্ত ৩ শতাধিকেরও বেশি সার্টিফিকেট, ৫শ’টিরও বেশি বই, ক্রেস্ট, ট্রফি সম্মাননা পেয়েছে। সে ইতিপূর্বে সাতটি জাতীয় পুরস্কার পেয়েছে । এর মধ্যে জাতীয় শিশু পুরস্কার- ২০২০ -এ নাচে (স্বর্ণপদক), ২০২১ সালে চিত্রাঙ্কনে (স্বর্ণপদক), ২০২২ সালে চিত্রাঙ্কন (রৌপ্যপদক), ২০২৩ অভিনয় (স্বর্ণপদক), জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ -এ অভিনয় ও চিত্রাঙ্কনে দেশ সেরা চ্যাম্পিয়ন হয় । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর চ্যাম্পিয়ন, জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ শ্রেষ্ঠ শিক্ষার্থী এছাড়াও সৃজনশীল মেধা অন্বেষণ এবং দেশব্যাপী আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কনে দেশ সেরা শিশু শিল্পী নির্বাচিত হয়েছে রাইয়ান রাহাত ।
রাইয়ান রাহাত ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করে বর্তমানে সে বাবা-মাসহ ঢাকায় বসবাস করছে এবং পড়াশোনায় ব্যস্ত সময় পার করছে। সে বেশ কিছু বিজ্ঞাপন , টিভিসি, ওভিসি এবং ফটোশুট এর কাজ করেছে। এছাড়াও ওয়েব সিরিজের কাজ করেছে। দুটি সিনেমা ও একটি ছায়াবৃত্ত সিনেমায় কিশোর চরিত্রে অভিনয় করছে এবং সরকারি অনুদান প্রাপ্ত নদাই সিনেমায় অভিনয় করেছে শিশুশিল্পী- শিল্পী চরিত্রে। পড়াশুনাতেও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাহাত এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। অদম্য মেধাবী দুর্দান্ত রাহাত আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাজ করছে।
সে মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, সে পড়াশোনার পাশাপাশি আজীবন এদেশের সংস্কৃতি চর্চা করে বড় হয়ে ভালো মানুষ হিসেবে দেশ এবং দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। সে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় তার মা-বাবা’র প্রতি, যাঁদের ভালোবাসা, ত্যাগ ও দোয়া তাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। একই সঙ্গে কৃতজ্ঞতা জানায় তার জীবনের একজন প্রিয় ব্যক্তি তার মামাকে, তার শিক্ষা জীবনের সকল শিক্ষকবৃন্দকে, যারা তার হাত ধরে একটু একটু করে এগোতে শিখিয়েছে । সে কৃতজ্ঞতা জানায়, ছোট-বড় সকল শুভাকাঙ্খীদের প্রতি—যাঁরা তাকে নিয়মিত সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছেন।
রাইয়ান রাহাত জানায়, এই রাষ্ট্রীয় স্বীকৃতিগুলো এবং এই স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড- ২০২৬ তার কাছে শুধু একটি সম্মান নয়, বরং দায়িত্ব আরও বেড়ে যাওয়ার উপলব্ধি। সে বিশ্বাস করে, নিজেকে আরও শৃঙ্খলাবদ্ধ ও যোগ্য করে গড়ে তুলতে পারলে দেশের জন্য কিছু করতে পারবে। তার লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও দেশের মানুষের সেবায়, বিশেষ করে জনগণের কল্যাণে কাজ করা।
সবশেষে, এত সুন্দর ও অর্থবহ একটি আয়োজন করার জন্য সে আন্তরিক ধন্যবাদ জানায় স্টার বাংলাদেশ ২০২৬ এর আয়োজক প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষক কমিটিকে এবং জুড়ি বোর্ডকে যাদের কারণে সে চূড়ান্তভাবে মনোনীত হয়ে পুরস্কার পেয়েছে এবং বিশেষভাবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে যাঁদের উদ্যোগ ও দিকনির্দেশনায় তারমতো ছোট্ট শিল্পীরা,শিক্ষার্থীরা,শিশুরা স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে।