বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর

ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও হেড ডা. মো. রকেবুল হাসানের সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ । এসময় উপস্থিত ছিলেন, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও’র “রিয়েক্টস-ইন” প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, চিকিৎসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, নারী কৃষি নেত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

সভায় মানবদেহে জিংকের গুরুত্ব, এর অভাবজনিত সমস্যা এবং তা মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি এবং মাঠপর্যায়ে সম্প্রসারণের কৌশল তুলে ধরা হয়। আলোচনায় অংশগ্রহণকারীগণ মানবদেহে পুষ্টির ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে এ ধরনের ধান ও গম সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীগণ নিজ নিজ অবস্থান থেকে জিংক ধান ও গমের প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রকল্পের আওতায় ঠাকুরগাওয়ের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই সভার আয়োজন করে।

 


এই বিভাগের আরো খবর