সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

জাহিদ হোসেন, দিনাজপুর
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

দিনাজপুর র‍্যাব-১৩ পৃথক পৃথক অভিযানে ২৪৪ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদকদ্রব্য ও ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খণ্ডাংশ সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে ।

র‍্যাব-১৩, সিপিসি-১এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭এপ্রিল রাত সাড়ে দশটায় দিনাজপুর সদর উপজেলার ৫ নং শ্বশরা ইউনিয়নের ভবাই নগর এলাকায় জামাল অটো রাইসমিলের সামনে পশ্চিম পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে বাম পাশের হুকে লাগানো প্লাস্টিকের বস্তায় ৬৬ বোতল এসকাফ ও ৯৯ বোতল ফেয়ার ডিল সহ আসামি মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মুরগি(৩২) এবং মোঃ ফিরোজ কিবরিয়া (৩০)কে গ্রেপ্তার করে। একই দিন রাত সাড়ে বারোটায় সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ সাদিপুর এলাকায় মমিনুল হকের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বোতল এসকাফ ও ১৩বোতল ফেন্সিগ্রিপসহ মোঃ দুলাল হোসেন নামে(৫২) আরো একজনকে আটক করা হয়।
অপরাধ দমনে র‍্যাব-১৩, এর চলমান অভিযানে‌র ধারাবাহিকতায় জয়পুরহাটের পৌরসভার ৭ নং ওয়ার্ড পাঁচুরচক‌ ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খন্ডাংশসহ মোঃ হিটলু বাবু (৪১)ও মোঃ আনোয়ার হোসেন (৫৯)কে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।র‌্যাব-আরো বলেন যে, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা চোরাচালান বন্ধ ও মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর