মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি

সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু

সুজন আহমেদ, মাদারগঞ্জ (জামালপুর)
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক।

মৃত আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। পরে মদিনায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা। মরহুম আব্দুল হাই বুলু স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষকতা জীবনে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।
পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর