মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন সুনামগঞ্জে প্রকৃতি-বিপর্যয়: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু ১৭ মে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আবুল কালাম নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট

ডেস্ক রিপোর্ট 
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান আজ গ্রিন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম।

এছাড়া, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারি শিপু, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহামেদ, ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৯ দল ও অন্যান্য ক্যাটাগরির ফুটবলাররাও উপস্থিত ছিলেন, যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জসি।

সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন বিভাগ থেকে মোট ১২টি দল অংশ নেয়। প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে।


এই বিভাগের আরো খবর