মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি

সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন

ফারুক হোসেন, সরিষাবাড়ী (জামালপুর)
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

ছেলের খরচ হিসেবে টাকা পাঠানোকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে শারমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর ওপর অমানবিক ও পাশবিক নির্যাতন চালানোর।

অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামী চাঁন মিয়ার বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে পাষণ্ড স্বামী ওই গৃহবধূর শরীরে জ্বলন্ত বিড়ির ছ্যাঁকা দিয়ে ঝলসে দেয়। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৮এপ্রিল) উপজেলার ইস্পাহানী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত চাঁন মিয়া ওই এলাকার মৃত খায়ের আলীর ছেলে।

ঘটনার প্রেক্ষাপট ও পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার সাহেব আকন্দের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে চাঁন মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শারমিন জানতে পারেন তার স্বামী চরম মাদকাসক্ত। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর মাদকাসক্তি ও অভাবের তাড়নায় শারমিন একটি ছোট চাকরিতে যোগ দেন এবং নিরাপত্তার খাতিরে ছেলেকে তার নানার বাড়িতে রাখেন। ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন শারমিন তার ছেলের খরচের জন্য ১ হাজার টাকা পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বামী চাঁন মিয়া। তার দাবি ছিল, উপার্জনের সব টাকাই তাকে দিতে হবে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে চাঁন মিয়া শারমিনের ওপর হামলা চালায় শারমিনকে নিচে ফেলে বুকের ওপর চড়ে বসে শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত বিড়ির ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতন চালান।

শারমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, “গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে অভিযুক্ত চাঁন মিয়া পলাতক থাকায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর