মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ

ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এক ব্যতিক্রমী চড়ক মেলা ও চারুকারু মেলা। যেখানে নতুন প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য।

সদর উপজেলার আকচা ইউনিয়নের প্রত্যন্ত ফারাবাড়ি গ্রামের শিব মন্দির এলাকায় আয়োজিত এই মেলায় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে, মেলায় সরেজমিনে দেখা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই চড়ক পূজা ও চারকারু প্রদর্শনী মেলার মূল আকর্ষণ ছিল স্থানীয় গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি নান্দনিক শিল্পকর্ম। কাগজ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল হাতি, হেলিকপ্টার, নৌকা, পালকি, গরু, জিরাফ, মাছসহ নানা জীবজন্তু ও যানবাহনের প্রতিরূপ।

শুধু প্রদর্শনী নয়—এসব শিল্পকর্ম মানুষ নিজ হাতে চালিয়ে মেলায় প্রদর্শন করেন, যা মেলায় এনে দিয়েছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ দলে দলে ভিড় করেন সদর উপজেলার ফারাবাড়ি এলাকার শিব মন্দির মেলায়। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। দর্শনার্থীরা জানান, এমন ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় মেলা সচরাচর দেখা যায় না।
ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মির জাহিদ বলেন, “আমরা ছোটবেলা থেকে দেখে আসছি চড়ক পূজার এই মেলা। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসে। কাগজ ও বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন গাড়ি ও জীবজন্তু দেখতে মানুষ ভিড় করে—পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।”

আকচা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী বলেন,“এই মেলাটি আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি বড় অংশ। এমন ধর্মীয় আয়োজনে আমরা সহযোগিতা করে আসছি ও আগামীতে সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় প্রিয়াঙ্কা রায় বলেন,‌“এটি সত্যিই একটি ব্যতিক্রমধর্মী মেলা। মানুষের হাতে তৈরি কাগজ ও বাঁশের বিভিন্ন যন্ত্র ও শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়েছি।”

আকচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রোইনি বালা, , বলেন, “এ ধরনের মেলা আমাদের ঐতিহ্যকে ধরে রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।” শিক্ষার্থী মানষ চন্দ্র বলেন, “এখানে এত মানুষের সমাগম আর কাগজ-বাঁশের হস্তশিল্প দেখে আমি অভিভূত ও আনন্দিত।”

স্থানীয় ইউপি সদস্য সন্তোষ রায় বালু বলেন, “এটি শুধু একটি মেলা নয়, এটি আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি।”

বীরগঞ্জ উপজেলা থেকে আগত সুবর্ণ রায় বলেন, “আমি আগে কখনো এমন মেলা দেখিনি। এটি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা—দারুণ লেগেছে। আমরা চাই এমন আয়োজন প্রতি বছর করা হোক।”
অন্যান্য দর্শনার্থীরাও জানান, এমন আয়োজন প্রতিবছর হলে ভালো হয়।
মেলা কমিটির সভাপতি বাবু চন্দ্র বর্মণ বলেন, “বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসে ৩ থেকে ৫ বছর পরপর এই চড়ক পূজা ও হস্তকারুশিল্প মেলার আয়োজন করা হয়। এবার অনুষ্ঠিত হলো ১০৫তম আসর। আমাদের মূল লক্ষ্য—গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের জন্য বিনোদনের সুযোগ তৈরি করা।”
মেলা কমিটির উপদেষ্টা প্রদিপ কুমার রায় জানান, “বৈরী আবহাওয়া সত্ত্বেও শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়েছে। তবে এ ধরনের বড় আয়োজন করতে ব্যয় অনেক বেশি। ভবিষ্যতে এলাকাবাসীর পক্ষে এটি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তাই এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তা প্রয়োজন।”

 


এই বিভাগের আরো খবর