মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার

ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকালে জজ আদালত চত্বরে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ। জজ আদালত প্রাঙ্গণে স্থাপিত চারটি স্টলে লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন তথ্য, সেবা গ্রহণের পদ্ধতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী এবং লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল জজ মাহামুদুল হোসেন মুন্না।
এ বছর বিভিন্ন ক্যাটাগরি ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাডভোকেট ললিত কুমার রায় ও অ্যাডভোকেট মাসুদা পারভিন ইভা। তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

লিগ্যাল এইড কার্যক্রমে অগ্রগতি জেলা লিগ্যাল এইড অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৮১৪টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে ৩ হাজার ৪৩৬ জন উপকারভোগী সেবা পেয়েছেন। মামলা দায়ের করা হয়েছে ২২৫টি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে আপসের মাধ্যমে আদায় হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া ৭০৩ জন ব্যক্তি বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন।

একই সময়ে আদালতে বিচারাধীন ১৯১টি মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি করে প্রত্যাহার করা হয়েছে এবং ৮টি ক্ষেত্রে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা সাধারণ মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দিতে জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আইনি সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সভা ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া বলেন, “আমরা মূলত সেইসব মানুষকে আইনি সহায়তার আওতায় আনতে কাজ করছি, যারা আর্থিক সংকটের কারণে আদালতে যেতে পারেন না। সরকারিভাবে যোগ্য ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগ দিয়ে মামলা পরিচালনার সুযোগ নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু মামলা নয়, বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে অনেক বিরোধ আদালতের বাইরে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা হচ্ছে। এতে মামলার জট কমছে এবং মানুষের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।” জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, “লিগ্যাল এইড কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে আইনি সহায়তা তাদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করছে। এ সেবার পরিধি আরও সম্প্রসারণে জেলা প্রশাসন কাজ করে যাবে।”
সভাপতির বক্তব্যে জেলা জজ জামাল হোসেন বলেন, “অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়—এই লক্ষ্য নিয়েই লিগ্যাল এইড কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যন্ত এলাকাতেও এ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।

ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ হিসেবে লিগ্যাল এইড কার্যক্রম ক্রমেই শক্তিশালী হচ্ছে। ঠাকুরগাঁওয়ের এ আয়োজন সেই প্রচেষ্টাকেই আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর