মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার

মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

জাহিদ হোসেন, দিনাজপুর
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৩০ দফা দাবি সম্বলিত বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মােঃ এনামুল হকের নেতৃত্বে শহরের স্টেশন রোড, বাহাদুর বাজার ও লিলির মোড় এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
৩০ দফা দাবির মধ্যে হলো-
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে, অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণ করতে হবে,
সরকারি ও বেসরকারি খাতের মধ্যে মজুরি বৈষম্য কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং মজুরি কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা এবং পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে,
গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে, পাটকলসহ বন্ধকৃত সকল শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা অবিলম্বে চালু করতে হবে, চাল-ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করতে হবে ইত্যাদি উল্লেখযোগ্য।
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং সরকারি-বেসরকারিভাবে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বন্ধকৃত সার কারখানা চালু করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, শ্রমিক নেতা মোঃ বেলাল হোসেন, মোঃ লুৎফর রহমান, নয়ন, বাবু, সুজনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা ও শহর শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর