বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

কর্ম ক্ষেত্রে শ্রমজীবী মানুষের ন্যায়সংগত অধিকার সকল ক্ষেত্রে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন কুড়িগ্রামের বিশিষ্টজনরা।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার আন্দোলনে আত্মাহুতি দান করেছিলেন শ্রমিকরা। তাদের রক্তাক্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৮৯০ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। দুনিয়ার প্রতিটি দেশে মে মাসের ১ তারিখ নানা আয়োজনে পালন করা হচ্ছে শ্রমিক দিবস। বাংলাদেশও এই দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে আসছে। সরকারি-বেসরকারি নির্বিশেষে সকল পর্যায়ে মে দিবস এখন গুরুত্বসহকারে পালিত হচ্ছে। মে দিবস এলেই আমাদের সামনে ভেসে ওঠে ঘর্মাক্ত মেহনতি মানুষের প্রতিচ্ছবি। আর এই মেহনতি মানুষের অধিকারের প্রশ্নটিও সাথে সাথে উঠে আসে এই ঐতিহাসিক দিনে।
সেকালে বামপন্থী সংগ্রামী শ্রমিক আন্দোলনের কেন্দ্র ছিল শিকাগো। স্বভাবত এই শিকাগোতেই ১লা মে’র ধর্মঘট খুব সংগ্রামী চেহারা ধারণ করে। শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত এমন অনেকগুলো রাজনৈতিক সমস্যা সম্পর্কে যথেষ্ট পরিষ্কার ধারণা না থাকলেও সে সময়কার আন্দোলন বাস্তবিক পক্ষে সংগ্রামী আন্দোলনই ছিল। শ্রমিকদের সংগ্রামের ময়দানে সামিল করতে জীবন ও জীবিকার অবস্থার আশু উন্নয়নের জন্য লড়াইয়ের মারফত তাদের সংগ্রামী চেতনা গড়ে তুলতে সে সময়কার আন্দোলন সর্বদাই প্রস্তুত ছিল। সংগ্রামী শ্রমিক সংস্থাগুলোর সহযোগিতার ফলে শিকাগোর ধর্মঘট বিরাট আকার ধারণ করল। ধর্মঘট শুরু হবার অনেক আগেই ধর্মঘটের প্রস্তুতি চালাবার জন্য সেখানে একটি আট-ঘন্টা-শ্রম-সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। এই অট-ঘন্টা-শ্রম-সমিতি ছিল একটি ঐক্যবদ্ধ মোর্চার প্রতীক। এই সমিতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল ‘ফেডারেশন’, ‘নাইটস অব লেবর’ এবং আমেরিকার শ্রমিকশ্রেণীর প্রথম সংগঠিত সমাজতান্ত্রিক রাজনৈতিক দল ‘সোস্যালিস্ট লেবর পাটি’র অন্তর্ভুক্ত ইউনিয়গুলো। সমস্ত বামপন্থী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংস্থা ‘সেন্ট্রাল লেবর ইউনিয়ন’। এই আট-ঘন্টা-শ্রম-সমিতিকে সমর্থন জানায়। ১লা মে’র ঠিক আগেকার রবিবারে ‘সেন্ট্রাল লেবর ইউনিয়ন’ একটি সমাবেশ সংগঠিত করে; ২৫০০০ শ্রমিক এই জমায়েত অংশগ্রহণ করেন।

আমেরিকার ফেডারেশন অব লেবার ১৮৮৪ সালের ৭ অক্টোবর প্রথমবারের মতো প্রতিদিন আট ঘণ্টা কাজের দাবি তুললেন। তবে এতে তেমন কাজ হলো না। মালিকপক্ষ শ্রমিকদের দাবি তো মানলই না, বরং তারা শক্ত অবস্থান নিলো। ফলে এক সময় শ্রমিকের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণের আকার ধারণ করল। আর সেটা ঘটল আজকের তথাকথিত মানবাধিকার ও সভ্যতার অহঙ্কারী দেশ আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে। কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ, মজুরির পরিমাণ বৃদ্ধি ও কাজের উন্নত পরিবেশ তৈরি করাসহ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে ১৮৮৬ সালের পয়লা মে হে মার্কেটের শিল্পশ্রমিকেরা ধর্মঘটের ডাক দিলেন। এ ধর্মঘটে যোগ দেন প্রায় ৩ লাখ শ্রমিক। তারা কলকারখানা বন্ধ রেখে নেমে এলেন রাজপথে।

শ্রমিকশ্রেণীর শত্রুরাও সে সময় নিস্ক্রিয় ছিল না। মালিক এবং শিকাগো সরকারের সম্মিলিত শক্তি সংগ্রামী নেতাদের ধ্বংস করে ফেলতে বদ্ধপরিকর হয়েছিল; তারা ভেবেছিল এর ফলে শিকাগোর সমগ্র শ্রমিক আন্দোলনকে মারাত্মক আঘাত হানা সম্ভব হবে, বৃহত্তর ক্ষমতার বলে তারা শিকাগোর শ্রমিক অভিযানের গতি রোধ করে। এই ১লা মে তারিখের ঘটনারই প্রত্যক্ষ পরিণতি হলো ৩রা ও ৪ঠা মে তারিখের ঘটনাগুলো- হে মার্কেটের ঘটনা বলে যা পরিচিত। ৩রা মে তারিখের ‘ম্যাক-কর্মিকরিপার কারখানা’র ধর্মঘটরত শ্রমিকদের এক সভায় পুলিস জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে ছ’জন শ্রমিককে হত্যা এবং অনেককে আহত করে। পুলিসের এই পাশবিক আক্রমণের প্রতিবাদে ৪ঠা মে হে মার্কেট স্কোয়ারে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শান্তিপূর্ণভাবে চলছিল এবং সেদিনকার মতো স্থগিত হতে যাচ্ছিল, এমন সমায় সমবেত শ্রমিকদের উপর পুলিস আবার আক্রমণ করে, ভিড়ের মধ্যে একটি বোমা এসে পড়ে এবং তার আঘাতে একজন সার্জেন্ট নিহত হয়। সঙ্গে সঙ্গেই লড়াই শুরু হয়ে গেল: সে লড়াইয়ে মুত্যু হয় সাতজন পুলিসের আর চার জন শ্রমিকের।

এদিকে শ্রমিক ধর্মঘট সংঘটিত করার অপরাধে শ্রমিক নেতা আগস্টসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, অভিযুক্তদের প্রহসনমূলক বিচারের মুখোমুখি করে সরকার। তারপর ১৮৮৭ সালে সাজানো মামলার রায় ঘোষণা করা হয়। এর ফলস্বরূপ ১১ নভেম্বর উন্মুক্ত স্থানে আগস্ট স্পিজসহ ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিং নামের এক শ্রমিক ফাঁসির আগের দিন কারাগারের ভেতর আত্মহত্যা করেন। আরেকজনের ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এত কিছুর পরও শ্রমিক আন্দোলন দাবিয়ে রাখা যায়নি। বরং সারা দুনিয়ায় শিকাগোর রক্তাক্ত ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে। আমেরিকায়ও এই আলোড়ন সৃষ্টিকারী শ্রমিক আন্দোলনের প্রভাব ধীরে ধীরে প্রসার লাভ করে। ফলে অনেক প্রতিষ্ঠান ও কলকারখানায় ৮ ঘণ্টা কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়।

শিকাগোর রক্তঝরা শ্রমিক আন্দোলন ক্রমেই সফল হওয়ার পথে অগ্রসর হয়। মাত্র ৪ বছর পর ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে শিকাগোর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও আন্তর্জাতিক সংহতি প্রকাশের জন্য এক সিদ্ধান্ত গৃহীত হয়। কংগ্রেসের সিদ্ধান্তবলে প্রতি বছর ১ মে ঐক্যবদ্ধভাবে পালনের ঘোষণা প্রদান করা হয়। এভাবেই শুরু হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। ফলে ১৮৯০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমিকেরা ১ মে দিবসটি পালন করে আসছেন।
বাংলাদেশে মে দিবস-নারায়ণগঞ্জে প্রথম মে দিবস পালিত হয় ১৯৩৮ সালে। তারপর পাকিস্তান আমলেও মে দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনা নিয়ে পালিত হয়েছে। স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশে বিপুল উদ্দীপনা নিয়ে মে দিবস পালিত হয়। এদিন বিভিন্ন শ্রমিক সংগঠন এ উপলক্ষে র‌্যালি, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক দল ও পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করে। মে দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশনেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পত্রিকাগুলোও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। একই সঙ্গে এদিনে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে। বাংলাদেশেও সরকারি ছুটি।
কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা শ্রমের হয়তো বা নিয়ম প্রতিষ্ঠা হয়েছে, তবে এখনও শ্রমিক নিপীড়ন থামেনি এবং শ্রমিকের প্রকৃত মর্যাদা ও শ্রমের মূল্য প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অহরহ শ্রমিক বিক্ষোভ থেকে আমরা সহজেই এটা অনুধাবন করতে পারি। দুনিয়ার কোথাও শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের প্রকৃত মজুরি এবং তাদের বাঁচার উন্নত পরিবেশ এখনও কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে কুড়িগ্রাম জেলার বিশিষ্টজনরা। সেই সাথে দেশের সকল মেহনতি শ্রমিক পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন
জেলা বিএনপি নেতা কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলী,
বিএনপি’র মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তাজুল ইসলাম সরদার, গ্রীন লাইফ জেনারেল হসপিটাল এর পরিচালক ডাঃ অমিত কুমার বসু
, শিলখুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক,
কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদত হোসেন মন্ডল, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান,
রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল,
আন্ধারিঝর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাবেদ আলী মন্ডল,
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর,
চর ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন, কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি
মোহাম্মদ আলী, কুড়িগ্রাম আদর্শ পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি
মিনহাজুল ইসলাম মিলন সহ আরো অনেকে।


এই বিভাগের আরো খবর