শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত

ফরিদপুর প্রতিনিধি
শনিবার, ২ মে, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একাধিক পথচারীদের আহত করার পর স্থানীয় জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক হান্নানের বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায়। আহতরা হলেন, ট্রাকের হেলফার সালথা উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা মোঃ নাঈম (২২) ও একই উপজেলার কাগদী এলাকার বাসিন্দা মোঃ আল-আমিন (২৫)। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৭৩৩২)বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকটি রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হয়েছেন। পরে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন বাজারে মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। একই সঙ্গে ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ট্রাক চালক হাসপাতালে নেওয়ার পর মারা যান। বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর