ফরিদপুরের নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় নগরকান্দা থানা পুলিশের আয়োজনে জেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগরকান্দা থানার অফিসার ইনর্চাজ রাসুল সামদানী আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এম পি।
বিশেষ অতিথি হিসাবে ইপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মাহামুদুল হাসান । বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হেসেন জুয়েল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ কে এম সাইয়াদুর রহমান বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এম পি বলেন,‘ মাদক, জুয়া,দাঙ্গা ফ্যাসাদ,সন্ত্রাস, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সুশীল সমাজ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রথমে যার যার পরিবার, তারপর যার যার গ্রাম, তারপর যার যার ইউনিয়ন , তারপর যার যার উপজেলা কে মাদক ও দাঙ্গা ফ্যাসাদ মুক্ত করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।