শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি

কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

কুষ্টিয়া অঞ্চলে ক্রমবর্ধমান তাপপ্রবাহ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং পরিবেশগত অবক্ষয় মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে কুষ্টিয়া শহরে দিসা অডিটোরিয়াম, উপজেলার মোড়ে এক গোলটেবিল বৈঠকে। “কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয়” শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নারী উন্নয়ন শক্তি (নাস) ও স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থা (এস এস ইউ এস)। এতে সহযোগিতা করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াই ডাব্লিউ ডি আর সি) এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট)।

 

বৈঠকে বক্তারা বলেন, কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করছে এবং শ্রমজীবী মানুষ, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের অনিয়ম, খরা, নদীর পানিপ্রবাহ হ্রাস, শিল্প দূষণ এবং সবুজায়নের অভাব পরিবেশ সংকটকে আরও তীব্র করছে।

 

নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ওপর বেশি পড়ছে। নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ক্ষেত্রে নারীরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। তাই নারী-সংবেদনশীল জলবায়ু নীতি প্রণয়ন জরুরি।” একই সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহমুদুল হক বলেন, পরিবেশ অধিকার রক্ষায় আমাদের নিজেদের টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক নাজমুল হুদা বলেন, “গড়াই নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষা ছাড়া কুষ্টিয়ার টেকসই উন্নয়ন সম্ভব নয়। নদী দখল ও দূষণ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” একই সংস্থার নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ বলেন, “পরিবেশ বিপর্যয়ের পেছনে পরিকল্পনার অভাব এবং আইন প্রয়োগের দুর্বলতা বড় কারণ। স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।”

ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক বলেন, “পরিবেশ রক্ষায় সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে।” ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট-এর সদস্য মাহফুজা খাতুন বলেন, “তরুণদের নেতৃত্বে পরিবেশ আন্দোলন জোরদার করতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন আমাদের এলাকায় জনপ্রিয় করতে হবে।”

সরকারের কাছে সংক্ষিপ্ত ও বাস্তবভিত্তিক সুপারিশমালা:

১. কুষ্টিয়ায় জরুরি ভিত্তিতে তাপপ্রবাহ মোকাবিলা কর্মপরিকল্পনা চালু করে তাপপ্রবাহের সময় কাজের সময়সূচি সমন্বয় ও সতর্কতা জারি করা।

২. শহর ও গুরুত্বপূর্ণ স্থানে ও বাস স্ট্যান্ডে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ছায়াযুক্ত বিশ্রামস্থান তৈরি করা।

৩. গড়াই নদীর খনন কার্যক্রম জোরদার এবং দূষণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা।

৪. শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা (ইটীপি) চালু বাধ্যতামূলক করে কঠোর মনিটরিং ও জরিমানা নিশ্চিত করা।

৫. অবৈধ ইটভাটা ও অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী উৎসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।

৬. কুষ্টিয়া শহর ও উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং রাস্তার পাশে সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা।

৭. পৌর এলাকায় নিয়মিত বর্জ্য অপসারণ এবং প্লাস্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা।

৮. কৃষকদের জন্য কম রাসায়নিক ব্যবহার ও পানি সাশ্রয়ী কৃষি পদ্ধতিতে সহায়তা প্রদান ও সচেতন করা।

৯. স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাপপ্রবাহ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম চালু করা।

১০. স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত আইন বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা।


এই বিভাগের আরো খবর