শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ট্রলারঘাটে দীর্ঘদিন ধরেই সিঁড়ি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রতিদিন ১নং সয়না রগুনাথপুর ইউনিয়ন, ২নং আমরাজুড়ী ইউনিয়নের এক অংশ, নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট ও পিরোজপুর সদর উপজেলার কলাখালির হাজারও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নদীর খাড়া পাড় বেয়ে ট্রলারে ওঠানামা করতে হচ্ছে । সরেজমিনে দেখা যায়, ঘাটটিতে কোনো পাকা সিঁড়ি বা নিরাপদ অবকাঠামো না থাকায় যাত্রীদের কাদামাটি ও পিচ্ছিল ঢাল বেয়ে ট্রলারে উঠতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য অসাবধানতায় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তখন নদীর পানি বেড়ে গেলে পাড় আরও পিচ্ছিল হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। ব্যবসায়ী আবুল হোসেন ও কলেজ ছাত্রী সোনালী মন্ডল বলেন, “প্রতিদিন এই ঘাট দিয়ে চলাচল করতে হয়। সিঁড়ি না থাকায় খুব কষ্ট করে উঠানামা করতে হয়, অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে।”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি একটি স্থায়ী সমাধানের জন্য চেষ্টা চলছে।
এলাকাবাসী ও ইজারাদার মোহাম্মদ আলাউদ্দিনের দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঘাটে পাকা সিঁড়ি দরকার। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, যাত্রীদের নিরাপত্তা স্বার্থে বরাদ্দ আসলে স্থায়ী একটা সিঁড়ি নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হইবে।


এই বিভাগের আরো খবর