শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর

রতন রায় (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচি শেষ করেই কোনো পূর্বঘোষণা ছাড়াই বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। আকস্মিক এ পরিদর্শনে হাসপাতাল দুটির চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার বাস্তব চিত্র উঠে আসে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার সময় অপরিচ্ছন্ন বেড, রোগীদের ভোগান্তি, সেবা প্রদানে শৃঙ্খলার ঘাটতি এবং সার্বিক ব্যবস্থাপনার নানা অসঙ্গতিতে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী কঠোর ভাষায় বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা, অনিয়ম কিংবা দায়িত্বহীনতা সরকার কোনোভাবেই মেনে নেবে না। সরকারি হাসপাতাল মানুষের শেষ ভরসার জায়গা। এখানে কেউ যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন সাধারণ মানুষ তার সুফল সরাসরি ভোগ করবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালগুলোকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। চিকিৎসাসেবায় দায়িত্বে অবহেলা, অনিয়ম বা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কোনো সুযোগ নেই। জনগণের করের টাকায় পরিচালিত হাসপাতালগুলোতে সেবাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সারাদেশের মতো শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও তিনি জানান।


এই বিভাগের আরো খবর