শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

সফর উপলক্ষে অনিয়মিত ও বৈধ উভয় শ্রেণির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন সমাজকর্মী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
এক বিবৃতিতে তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার এবং বৈদেশিক রেমিট্যান্স অর্জনের একটি গুরুত্বপূর্ণ উৎস। লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক দীর্ঘদিন ধরে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। ফলে তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের বৈধকরণের জন্য নতুন করে RTK 3.0 কর্মসূচি চালুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানান। তার মতে, পাসপোর্ট নবায়ন, মেডিকেল রিপোর্ট প্রাপ্তিতে বিলম্ব এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে বহু বাংলাদেশি অনিচ্ছাকৃতভাবে অনিয়মিত অবস্থায় পড়েছেন। ইতোমধ্যে মালয়েশিয়ার বিভিন্ন মানবাধিকার সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও বিজনেস ফোরাম দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে RTK 3.0 চালুর দাবি জানিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হলে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে আটক বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটমুক্ত স্বচ্ছ G2G পদ্ধতিতে কর্মী নিয়োগ, আন্তর্জাতিক শ্রমমান অনুসারে ভিসা নবায়নের ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠানের বহন নিশ্চিত করা এবং বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সরাসরি পাসপোর্ট সেবা প্রদান।
এছাড়া দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসী শ্রমিকদের জন্য স্ত্রী ও সন্তানদের সর্বোচ্চ ছয় মাস মেয়াদি স্বল্পকালীন ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়েও দুই দেশের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা আশা করি, দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ গুরুত্ব পাবে এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
তিনি মালয়েশিয়ায় অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।


এই বিভাগের আরো খবর