শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ

পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলায় ক্রমবর্ধমান লবণাক্ত পানির অনুপ্রবেশে বসতি এলাকা ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এতে স্থানীয় মানুষের জীবনযাপন, কৃষি উৎপাদন, নিরাপদ পানির প্রাপ্যতা এবং পরিবেশগত ভারসাম্য চরম হুমকির মুখে পড়েছে। এরই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাইকগাছায় সচেতন নাগরিক, স্থানীয় সংগঠন ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে একটি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার “সৃজন” প্রকল্পের সহযোগিতায় এবং নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির অনুপ্রবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।
র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন (কয়রা সদর ইউনিয়ন)।
এছাড়াও ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন মঞ্জুয়ারা বেগম, নীতিকা মণ্ডল, সাথী আক্তার মিতা, সীমা সরকার, নাসরিন খাতুন ও সুফিয়া খাতুন।
আলোচনা পর্ব সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ।
এ সময় বক্তারা বলেন, অব্যবস্থাপনা, দুর্বল ও অপর্যাপ্ত বেড়িবাঁধ, নদী-খাল ভরাট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানি ক্রমাগতভাবে বসতি ও কৃষিজমিতে প্রবেশ করছে। ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
সমাবেশ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে-টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, লবণপানি অনুপ্রবেশের মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, নদী ও খালের স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন, কার্যকর পানি ব্যবস্থাপনা বাস্তবায়ন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।
পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি- ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
এছাড়াও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এ অঞ্চল বসবাস ও কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমন্বিত ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
র‌্যালিতে স্থানীয় যুবসমাজের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাধারণ জনগণ এবং বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


এই বিভাগের আরো খবর