বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

বরিশাল জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বরিশাল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী।
সিভিল সার্জন বরিশাল কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর জোর দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়,বরিশাল জেলার ৮টি উপজেলায় ১ লক্ষ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে টিকা দেয়া হবে। এছাড়াও বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলা দু’টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত সময়ে জেলার বিভিন্ন কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে এবং নির্দিষ্ট বয়সসীমার শিশুদের এই টিকা প্রদান করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন মো. শওকত আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মো.ফয়সাল কবিরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন ও ঢাকা প্রতিদিনের বরিশাল ব্যুরো মাহফুজ ইসলাম সবুজ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর