বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল অং মারমা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব।

এ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুইহ্লা অং মারমা।এসময় তিনি বলেন, কাপ্তাই উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচির প্রথম ৮ দিন পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিদ্যালয়ে টিকা প্রদান করবেন। এছাড়াও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ ১১ দিন
সর্বক্ষণিক খোলা রয়েছে । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরোও বলেন, ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ৪ জন হামের রোগী সনাক্ত হলেও তাঁরা হাসপাতাল হতে বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন, এই সমস্ত শিশুদের হাসপাতালে ভর্তি হতে হয় নাই। তিনি হাম প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর