শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলের এক নিভৃত পল্লীতে শশুর বাড়ি যাওয়ার পথ হারিয়ে গণ ধর্ষনের স্বীকার এক নারী (২৮)। পুলিশ নির্যাতিতা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আজ শনিবার সরজমিন উপজেলার রাজগাতী ইউনিয়নের গাতীপাড়া গ্রামের ইন্দু মিয়ার বাড়িতে থাকা নির্যাতিতা নারী ও তাকে আশ্রয়দাতা পরিবারের লোকজনরা জানান, গত সোমবার নিজ বাড়ি থেকে রওনা হয়ে শ্বশুর বাড়ি ভালুকা যাওয়ার পথে রাস্তা হারিয়ে নান্দাইল চৌরাস্তা এলাকার চলে আসলে সন্ধ্যায় কয়েকজন লোক উক্ত নারীকে শ্বশুর বাড়ি পৌছে দেওয়ার কথা বলে নান্দাইল চৌরাস্তা থেকে তাড়াইল সড়ক পথে শিমুলতলা এলাকার একটি বিলে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষন করে। পরে অপেক্ষমান আরও দুইজন উক্ত এলাকার একটি বাড়িতে নিয়ে আবারও ধর্ষন করে ধর্ষিতাকে ফেলে রেখে যায়। শিমুলতলা এলাকার ইজিবাইক চালক সুজন মিয়া জানান, ঘটনার দিন রাতে শিমুলতলা এলাকায় উক্ত নারীর কুলে থাকা শিশু সন্তান নিয়ে রাস্তায় কাদতে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে উক্ত নারী জানায় ৪জন ব্যক্তি তাকে বিলে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে আরও দুইজন একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক আবারও ধর্ষন করে। বিলে নিয়ে ধর্ষনের সময় নারী কুলে থাকা শিশু সন্তান কান্না করলে ধর্ষনকারীরা শিশুটিকে কিল-ঘুষি মেরে আহত করে। এতে করে শিশুটির চোখের নিচে ফুলে যায়।

ইজিবাইক চালক সুজন উক্ত ঘটনা জানার পর নির্যাতিতাকে তার বাড়িতে নিয়ে আশ্রয় দেয়। ঐদিন গভীর রাতে কান্দিউড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র কাজল মিয়া তার বাড়ি থেকে উক্ত নারীকে নিয়ে যাওয়ার চেষ্ঠা করলে এলাকাবাসীর বাধার মুখে নিতে না পারায় আশ্রয়দাতা সহ বাড়ির অন্যান্যদের হুমকী দিয়ে চলে যায়। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার সাবেক ইউপি সদস্য বাশারত মিয়া আশ্রয়দাতার বাড়ি থেকে নির্যাতিতা নারীকে সরানোর চেষ্ঠা করে এবং কেন তাকে আশ্রয় দেওয়া হল এই মর্মে আশ্রয়দাতাকে হুমকী প্রদান করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে শনিবার আশ্রয়দাতার বাড়ি থেকে উক্ত নির্যাতিতা নারীকে তার শিশু সহ উদ্ধার করে চিকিৎসার জন্য নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করেছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর