শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

মহান মে দিবসে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস-আদালত বন্ধ। বিভিন্ন সংগঠন পালন করছে শ্রমিক অধিকারের নানা কর্মসূচি।

তবে দিনটি অন্য সবার জন্য ছুটির হলেও থেমে নেই খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম। ভোর হতেই রাজধানীর বিভিন্ন সড়কে কাজের আশায় জড়ো হয়েছেন হাজারো দিনমজুর। কারও হাতে হাতুড়ি, কারও কাঁধে বস্তা। কেউ আবার বৃষ্টিভেজা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন—কখন কেউ এসে বলবে, “কাজে যাবেন?” রাজধানীর বাড্ডা এলাকায় এমন কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয়। তাদের চোখেমুখে ছিল অনিশ্চয়তা আর সংসারের চাপের ছাপ।

নির্মাণশ্রমিক আবুল কালাম বলেন, “আজ শ্রমিক দিবস সেটা জানি। কিন্তু ঘরে বসে থাকলে তো চলবে না। কাজ পাইলে বাজার নিয়ে বাসায় ফিরতে পারব।”
তিনি জানান, প্রতিদিন কাজের আশায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। কোনো দিন কাজ মেলে, কোনো দিন মেলে না। কয়েক দিন রিকশা চালিয়েও দেখেছেন, কিন্তু নিয়মিত আয় হয়নি।
আবুল কালাম বলেন, “বাড়িভাড়া, সংসার—সবকিছুর চাপ। ইনকাম না করলে টাকা দেব কই থেকে?”
একই এলাকায় কাজের খোঁজে দাঁড়িয়ে ছিলেন কোহিনূর নামের এক নারী শ্রমিক। কাঁধে ছোট একটি ব্যাগ, ভেতরে হাতুড়ি। তিনি বলেন, পরিবারের ছয় সদস্যের দায়িত্ব এখন তার কাঁধে। স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ঘরে পড়ে আছেন। কোহিনূর বলেন, “তিন দিন ধরে কোনো কাজ পাইনি। বাসায় বাজারও নাই। আজও আইছি, দেখি কেউ কাজে নেয় কি না।”

মে দিবস সম্পর্কে জানেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “জানি। কিন্তু বাড়িতে বসে থাকলে তো পেট চলবে না। কাম না করলে খামু কী?” রাজধানীর বিভিন্ন এলাকায় এমন অসংখ্য শ্রমিককে দেখা গেছে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে। শ্রমিক দিবসে অধিকার ও মর্যাদার নানা আলোচনা হলেও তাদের অনেকের কাছে সবচেয়ে বড় বাস্তবতা—দিন শেষে ঘরে খাবার নিয়ে ফেরা।

 


এই বিভাগের আরো খবর